Thursday 19 November, 2026

For Advertisement

হেফাজত নেতা মনির কাসেমী চারদিনের রিমান্ডে

22 May, 2021 5:42:49

রাজধানীর পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে চারদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শনিবার এই আদেশ দেন।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে ২০১৩ সালে করা পল্টন থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বারিধারা থেকে মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মুহতামিম।

ডিবি জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জের সহিংসতায় তার নাম ওতপ্রোতভাবে জড়িত।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore