Thursday 19 November, 2026

For Advertisement

এডভোকেট নুর হোসেন বলাই আর নেই

21 May, 2021 10:07:43

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আইন অঙ্গনের পরিচিত মুখ, এডভোকেট নুর হোসেন বলাই আজ ২১ মে শুক্রবার বিকাল ৬টা ১৭ মিনিটের সময় ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা জজকোর্টের নিয়মিত আইনজীবী ছিলেন।

তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এর আগে তিনি অনেকদিন ইউনাইটেড হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাসায় যাওয়ার আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় ।মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৮ বৎসর।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকা জানিয়েছেন আইনজীবীগন, প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে ওনার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore