Tuesday 30 June, 2026

For Advertisement

আইনজীবী এস এ রহীম আর নেই

20 May, 2021 11:46:08

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও নটরডেম কলেজের সাবেক শিক্ষক এস এ রহীম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বারের সুপারিন্টেন্ডেন্ট রবিউল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, এই আইনজীবী উকালতি পেশায় আসার আগে নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন।

দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore