Thursday 25 June, 2026

For Advertisement

আনিসুলের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা, অবরুদ্ধের আদেশ

25 February, 2025 6:24:22

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২৭টি ব্যাংক হিসাবের ১৪০ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আনিসুল হককে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন গত ২০ জানুয়ারি। গত ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য রয়েছে।

মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনসহ মোট ৬৬৫ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।

এই অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, আনিসুলের অবৈধ পথে অর্জিত অস্থাবর সম্পদ জায়গায় হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করারও চেষ্টা করছেন বলে দুদক জেনেছে।

দুদকের ভাষ্য, অনুসন্ধান কাজ শেষ হওয়ার আগেই বসম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধার করা কঠিন হয়ে যাবে।

সেজন্য আনিসুলের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে জানিয়েছে তদন্তকারী সংস্থা দুদক।

সরকার পতনের পর ১৩ আগস্ট সদরঘাট থেকে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আনিসুল হককে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছিল ঢাকার পুলিশ।

বর্তমানে তিনি কারাগারে আটক আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় হত্যার ঘটনায় করা মামলায় সালমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে সব মামলায় তাকে দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore