Monday 8 June, 2026

For Advertisement

অস্ত্র মামলায় রিমান্ড শেষে এনবিআরের মতিউর কারাগারে

18 January, 2025 11:09:49

ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ভাটারা থানার ওই অস্ত্র মামলায় শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ১৫ জানুয়ারি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা থেকে জানা যায় , দুদকের রিকুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির অবস্থান সনাক্ত করে ১৪ জানুয়ারি সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকায় তার বাসায় প্রবেশ করে। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। তিনিই শয়নকক্ষের আলমারি থেকে বিদেশী পিস্তল বের করে দেন।

এ ঘটনায় ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

মতিউরের রহমানের সাথে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। গত ১৫ জানুয়ারি দুদকের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। রবিবার দুদকের মামলায় এ আসামি সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore