For Advertisement
মানহানির মামলা: বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে হাজির হতে সমন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ নিহতদের নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগের মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে আদালতে হাজির হতে সমন জারীর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে এদিন দুপুরে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখার পর সমন জারীর আদেশ দেন। সমনে আগামী ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লিখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore