Thursday 19 November, 2026

For Advertisement

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

21 April, 2024 11:39:36

দীর্ঘ ২৮ দিন পর খুলেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গত ২৪ মার্চ অবকাশকালীন ছুটিতে যায় দেশের সর্বোচ্চ আদালত।

আজ সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতত্বে বসে আপিল বিভাগ। আর হাইকোর্টের অন্য বেঞ্চগুলো বসছে সিডিউল অনুযায়ী।

উল্লেখ্য, অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ খোলা থাকে। বাকিগুলো বন্ধ থাকে। অবকাশে অতীব জরুরি কিছু মামলা শুনানি করেন আদালত। বাকি মামলাগুলো নিয়মিত বেঞ্চ শুনে থাকেন।

অবকাশের জন্য অনেক মামলা শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। অবকাশ শেষ হওয়ায় দেওয়ানি ফৌজদারি রিটসহ নানা বিষয়ে মামলাগুলো শুনানির জন্য আজকে থেকে তালিকায় থাকবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore