For Advertisement
ল্যাব এইডে ভুল চিকিৎসা: শাকিলকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে ভুক্তভোগীকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে দুই মাসের মধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।
আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটে উল্লেখ করেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই নষ্ট হয়ে যায়, যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর সম্ভাবনা রয়েছে, সেজন্য দুটি কিডনিই পরিবর্তন করতে হবে।
এর আগে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ট, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তার ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore