Thursday 29 October, 2026

For Advertisement

৫ দিনের রিমান্ড শেষে আদালতে ইউপি চেয়ারম্যান বাবু

24 June, 2023 6:40:54

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউনিয়ান পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ জুন) দুপুরে তাকে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে নেওয়া হয়েছে।

জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে ৬ জনের মধ্যে দুই আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ (শুক্রবার) প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুর ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বাবু। ছবি: ইত্তেফাক
এর আগে ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে পিটিয়ে গুরুতর আহত করা হয় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৫ জুন তিনি মারা যান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore