For Advertisement
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।
সোমবার আদালতে সম্রাট হাজির ছিলেন। তার পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত জামিন বর্ধিত করেন।
অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল এদিন। কিন্তু আইনজীবী সময়ের আবেদন করায় আদালত তা মঞ্জুর করেন। এ নিয়ে ১২ বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো।
এদিকে সম্রাটের পাসপোর্ট সম্রাটের জিম্মায় দেওয়ার জন্য আবেদন শুনানিও আগামী ধার্য তারিখে শুনানির জন্য রাখা হয়েছে। সম্রাট গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে গত বছর ২২ আগস্ট জামিন মঞ্জুর করেন আদালত।
২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, সম্রাট অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে, তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন।
র্যাব বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই সব মামলা তদন্ত করতে গিয়ে সম্রাটের বিরুদ্ধে অর্থ পাচার এবং জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পরে সিআইডি অর্থ পাচারের অভিযোগে এবং দুদক জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও দুটি মামলা করে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore