Tuesday 30 June, 2026

For Advertisement

‘শিশুবক্তা’ রফিকুল ফের ৭ দিনের রিমান্ডে

22 April, 2021 3:59:38

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা করা একটি মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে (ভার্চুয়ালি) এ আদেশ দেন। সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা কাজি নাসিরুল ইসলাম (পরিদর্শক) রফিকুল ইসলাম মাদানীকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে ভার্চুয়াল আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গাজীপুরের গাছা থানা পুলিশ রফিকুল ইসলাম মাদানীকে দুই দিনের রিমান্ডে নিয়েছিল। রিমান্ড শেষে গত মঙ্গলবার দুপুরে গাছা থানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। গতকাল মতিঝিল থানার আরেক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। আজ তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিন রাতেই গাজীপুর মহানগরীর গাছা থানায় তাকে হস্তান্তর করা হয়। ৮ এপ্রিল তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন র‌্যাব-১-এর নায়েব সুবেদার (ডিএডি) আব্দুল খালেক। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আটকের সময় রফিকুল ইসলাম মাদানীর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি মোবাইল ফোনের মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ আনা হয়। এছাড়া তার ফোনে ‘আপত্তিকর কনটেন্ট’ পাওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারাও সংযোজন করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore