Thursday 19 November, 2026
For Advertisement
ভার্চুয়াল আদালতে ১২ হাজার ২৫৮ আসামির জামিন
21 April, 2021 11:05:43
ভার্চুয়াল আদালতের ৬ষ্ঠ কার্যদিবসে ২০ হাজার ৯৫৩টি মামলায় ১২ হাজার ২৫৮ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। বুধবার সকালে বিষয়টি দৈনিক ঢাকা টাইমসকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পোশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।
তিনি বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৬ষ্ঠ কার্যদিবসে ২০ হাজার ৯৫৩ টি মামলার শুনানি করা হয়েছে। শুনানি শেষে ১২ হাজার ২৫৮ জন আসামি জামিন দিয়েছেন বিচারিক আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা।
করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল সীমিত পরিসরে কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়ালি ৪ বেঞ্চ সপ্তাহে তিন দিন আপিল বিভাগ খোলার রাখার সিদ্ধান্ত জানানো হয়। আর সারাদেশের মহানগর ও জেলা আদালতগুলোতে ১টি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore