Thursday 12 March, 2026

For Advertisement

ঢাকা বার নির্বাচনে আ.লীগ পন্থিদের জয়জয়কার

25 February, 2023 10:34:04

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ পন্থি সাদা প্যানেল। সবকটি পদেই বিজয়ী হয়েছেন প্রার্থীরা। নির্বাচনে সভাপতি হয়েছেন পেয়েছেন মিজানুর রহমান মামুন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের।

শুক্রবার দিবাগত রাত ১২টার ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটের ফলাফল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু।

বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি পদে প্রাণ নাথ ও ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী।

এছাড়া ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মো. মাহবুব হোসেন জয় সহ-সাধারণ সম্পাদক, মো. রেজাউল হক রিপন লাইব্রেরি সম্পাদক, শিখা ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মো. গোলাম কিবরিয়া সুমন দপ্তর সম্পাদক, এস এম মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক ও মো. আবুল হাসনাত জিহাদ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির এবং নাছির উদ্দীন।

এর আগে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোটার ভোট দেন। তবে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দলের দাবি নির্বাচনে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন।

পরবর্তীতে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় নীল প্যানেল। দলটি ভোট বর্জনের পর দ্বিতীয় দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রদান করেন। এ নিয়ে গত দুই দিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন।

নির্বাচনে ২৩টি পদের বিপরীতে সাদা ও নীল দল থেকে ২৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore