For Advertisement
সুপ্রিম কোর্টের প্রতিটি রায় বাংলায় অনুবাদ করা হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এসময় প্রধান বিচারপতি বলেন, ‘প্রত্যেকটি রায় যাতে অনুবাদ করা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যেকোনও ব্যক্তি, বিচারপ্রার্থী শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে রায় অনুবাদ করে পড়তে পারবেন।’
তিনি বলেন, ‘ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে, সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’ প্রধান বিচারপতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো, আসুন, আমরা যে আদর্শের ভিত্তিতে বাংলাকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করবো। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী।’ এসময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore