For Advertisement
রাষ্ট্রপতি প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল
২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচিত হওয়ার পর পদটি লাভজনক বলে প্রশ্ন তোলাকে অবান্তর উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেছেন, একদম সম্পূর্ণভাবে তিনি (রাষ্ট্রপতি) বৈধ।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।
গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সাবেক দুর্নীতি দমন কমিশনার মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সিইসি। দুদক আইনে কমিশনার কর্মাবসানের পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগ পাবেন না বলে উল্লেখ করা হয়েছে। আর এ নিয়েই বিভিন্ন মহল থেকে মো. সাহাবুদ্দিনের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
রাষ্ট্রপতির নিয়োগ যথাযথভাবে হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, একদম সম্পূর্ণভাবে তিনি বৈধ। এটাতে কোনো প্রশ্ন করা উচিত না। আমার মতে যে প্রশ্ন করা হচ্ছে, সেটা অবান্তর।
তিনি আরও বলেন, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তখন এটাকে লাভজনক পদ উল্লেখ করে রিট করেছিলেন একজন আইনজীবী। সে রিটের শুনানি শেষে হাইকোর্ট স্পষ্ট কতগুলো ঘোষণা দিয়েছেন। যার মধ্যে অন্যতম এটা প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো কর্মকর্তা নন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৪৮, ৬৬ ও ১৪৭ অনুচ্ছেদ মিলিয়ে পড়লে দেখা যাবে এটা কোনোভাবেই লাভজনক পদের মধ্যে পড়ে না। রাষ্ট্রপতি কেনোভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore