For Advertisement
ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আগুন, তদন্ত কমিটি গঠন
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মালখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে তদন্ত কমিটি গঠন করবে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৬ মিনিটে আদালত ভবনের নীচতলায় আগুন লাগে। এরপর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, আমরা দুপুর ১টা ১৫ মিনিটে খবর পাই ঢাকা চিফ জুডিশিয়াল আদালতের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজ শুরু করে। এরপর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য আমরা তিন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করবো।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore