Friday 23 October, 2026

For Advertisement

ফখরুল-আব্বাসের জামিন শুনানি আজ

15 December, 2022 12:17:38

নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি হবে আজ।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী এ মামলায় জামিন আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ।

এর আগে গত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন ফখরুল-আব্বাসের জামিনের আবেদন খারিজ করে দেন।

একই দিনে আদালত মামলায় বিএনপির অপর ২২২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সেলিম রেজা হাবিব।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের দিন গভীর রাতে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ফখরুল ও আব্বাস। এর পর দিন পল্টন মডেল থানায় মামলাটি করা হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore