Tuesday 26 May, 2026

For Advertisement

বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার

1 November, 2022 11:12:11

পুরান ঢাকায় চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-২। তিনি ১০ বছর পালিয়ে ছিলেন। তার বাড়ি মাগুরার সদর উপজেলায়।

nagad-300-250
ইউনুছকে সোমবার রাতে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার সকালে র‌্যাব ২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জির দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গ্রেফতার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। তিনি পলাতক ছিলেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে হাইকোর্ট মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার ইউনুছ আলীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিলেন।

এএসপি ফজলুল হক আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ২-এর একটি দল সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে
বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার ইউনুছ আলী ওরফে ইউনুছকে গ্রেফতার করা হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore