Thursday 19 November, 2026

For Advertisement

সুপ্রিম কোর্ট খুলছে রবিবার

15 October, 2022 11:15:07

দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, ২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। সাপ্তাহিক, সরকারি ছুটিসহ সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময় মিলে ৪৪ দিন বন্ধ ছিল কোর্ট। আগামীকাল (রবিবার) থেকে আদালতের কার্যক্রম নিয়মিত হচ্ছে। রবিবার(১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ৫৫টি বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে রোববারের কার্যতালিকায় শুনানির জন্য ১ হাজার ৬৫৮টি মামলা কার্যতালিকায় রয়েছে। এদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে সৌজন্য সাক্ষাতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান ছুটির পর দিন প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি এবং আইনজীবীদের সঙ্গে দেখা করবেন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট উভয় বিভাগের বিচারপতিরা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore