Thursday 19 November, 2026

For Advertisement

রিমান্ড শেষে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী কারাগারে

1 May, 2022 7:26:20

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নাহিদ মিয়া নিহতের মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল আলম জুয়েল তাদের ফরোয়ার্ডিং রিপোর্টসহ আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামীরা হলেন- আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)।

এদের মধ্যে ফয়সাল হত্যার সঙ্গে জড়িত নয় তার আইনজীবী এমন আবেদন করলে, ম্যাজিস্ট্রেট ফয়সালের জামিন আবেদন খারিজ করে দেন। এছাড়া অন্য ৪ জনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি।

ফরওয়ার্ডিং রিপোর্টে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, ৫ অভিযুক্তকেই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে বন্দি রাখাতে আদালতের কাছে আবেদন করেন তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore