Saturday 30 May, 2026

For Advertisement

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার রায় আজ

30 March, 2022 10:15:18

সিলেটে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আজ বুধবার। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করবেন।

গত ১৪ মার্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করা হয়।

২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরের সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার বাসা থেকে কয়েকশ গজ দূরে রাস্তার মধ্যে দিনদুপুরে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায় স্বীকার করে আনসার বাংলা টিম নামের একটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন। পরে নিহত ব্যক্তির বড় ভাই রতেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন। ২০১৭ সালের ৯ মে সিআইডির পরিদর্শক আরমান আলী ছয়জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেন।

ফ্রিডম পার্টিকে চাঁদা দিতেন আওয়ামী লীগের এমপি!ফ্রিডম পার্টিকে চাঁদা দিতেন আওয়ামী লীগের এমপি!
মামলায় আসামিরা হলেন-শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমদ। আসামিদের মধ্যে ফারাবী ও আবুল খায়ের বর্তমানে কারাগারে রয়েছেন। অপর আসামি মান্নান রাহী কারান্তরীণ অবস্থায় মারা গেছেন। অপর তিন আসামি প্রথম থেকেই পলাতক।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore