Saturday 17 October, 2026
For Advertisement
ফের আইসিইউতে সাবেক আইনমন্ত্রী
7 April, 2021 10:46:53
ফের আইসিইউতে ভর্তি হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি।
গতকাল মঙ্গলবার সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মাহিন এ তথ্য জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে মতিন খসরুকে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয়। পরে মতিন খসরুর শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ বুধবার কেবিনে দেওয়া হয়।
এরপর তার করোনা পরীক্ষা করা হয়। গত পহেলা এপ্রিল করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore