Saturday 2 May, 2026

For Advertisement

করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ

5 April, 2021 6:07:59

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

রশিদ আহমেদ করোনা আক্রান্ত হলে গত ২১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ২২ মার্চ তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৫০ মিনিটে না ফেরার দেশে চলে যান তিনি। রশিদ আহমেদের মরদেহ তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা করা হবে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলেও জানান সাবেক ডিএজি মোতাহার হোসেন সাজু।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও প্রশাসনিক ট্রাইব্যুনালের নিয়মিত আইনজীবী রশিদ আহমেদ ২০১৭ সালে হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতি পান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore