Thursday 19 November, 2026

For Advertisement

ঢাকা বার নির্বাচনে আ.লীগপন্থিদের নিরঙ্কুশ জয়

26 February, 2022 1:44:51

ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। ২৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয় পেয়েছে তারা।

অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল দুইটি সম্পাদকীয় পদসহ ৬টি পদে জয়লাভ করেছে।

দুই দিনব্যাপী এ নির্বাচনে গত বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা থেকে ভোট গণনা শুরু হয়ে সারারাত গণনা হওয়ার পর শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন আইনজীবী ভোটারের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাদা প্যানেলের বিজীয়রা হলেন, সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু, সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে একেএম শফিকুল ইসলাম স্বপন, ট্রেজারার পদে মোহাম্মাদ নুর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা ইয়াসমিন দিপা, অফিস সম্পাদক পদে মোহাম্মাদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান মনির। সদস্য পদে আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মো. আবুল বাশার, গোলাম ইমন হোসেন, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স ও জাহাঙ্গীর আলম জাহিদ।

নীল প্যানেলের বিজয়ীরা হলেন- লাইব্রেরি সম্পাদক পদে গত দুই বারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মোল্লা। সদস্য পদে নীল দলের সদস্য পদে ফরিদুল হাসান তুষার, মো. মশিউর রহমান মানিক ও মোজাহিদুল ইমলাম।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore