For Advertisement
ঢাকা বার নির্বাচনের ভোট গণনা শুক্রবার
ঢাকা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শুক্রবার জুমার পর শুরু হবে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শোদ বলেন, এ নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন আইনজীবী ভোটারের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোট দিয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে।
এর আগে বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্য বিরতি বাদে বিকাল ৫ পর্যন্ত প্রথম দিনের ভোটগ্রহণ হয়। সেদিন চার হাজার ৫৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ হয়। এদিন আরও ৬ হাজার ৭০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করেন।
নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।
নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহ-সভাপতি পদে মো. সাহিদুজ্জামান কোষাধ্যক্ষ পদে গতবারের পরাজিত প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে গত দুই বারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মেল্লা।
নীল দলের সদস্য পদে ফরিদুল হাসান তুষার, ফয়সাল কবির সৌরভ, মো. মাহফুজুর রহমান ইলিয়াস, আনোয়ার হোসেন, মো. মশিউর রহমান মানিক, মোজাহিদুল ইমলাম, সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মোজাম্মেল হক, রেজাউল হক মিয়াজ ও রুবিনা আক্তার রুবা।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু।
সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে একেএম শফিকুল ইসলাম স্বপন, ট্রেজারার পদে মোহাম্মাদ নুর হোসেন, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, লাইব্রেরি সম্পাদক পদে ইফাত জাহান রনি, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা ইয়াসমিন দিপা, অফিস সম্পাদক পদে মোহাম্মাদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান মনির ও সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।
সদস্য পদে আবু সুফিয়ান, গোলাম ইমন হোসেন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মো. আবুল বাশার, জাহাঙ্গীর আলম জাহিদ, মো. মহিউদ্দিন চৌধুরী শরিফ, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স, সঞ্জয় কুমার কর্মকার, সারমিন সুলতানা টুম্পা ও সুলতানা রোজারিও।
উল্লেখ্য, ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে জয় আ.লীগের, সাধারণ সম্পাদকসহ ৮ পদ বিএনপি জয়লাব করে। এর আগে ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ৬টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore