Thursday 19 November, 2026

For Advertisement

বিচারপতির মৃত্যু: সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

6 February, 2022 10:12:32

সদ্য প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকার্য বন্ধ রাখা হয়েছে।

রোববার আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের পরামর্শে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।প্রায় ১০ বছরের মাথায় এসে গত ৯ জানুয়ারি আরও তিনজনসহ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান।

প্রজ্ঞাপন অনুসারে শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হওয়ার কথা। কিন্তু ওই সময় তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য তিন বিচারপতি শপথ নিয়ে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনা করছেন। কিন্তু বিচারপতি নাজমুল আহাসান আর শপথ নিতে পারেননি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । তিনি বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জনের পর এলএলবি পাস করেন। ১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালত ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগ এবং ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

সংবিধান অনুয়ায়ী বিচারপতিদের অবসরের মেয়াদ ৬৭ বছর। সেই হিসেবে বিচারপতি নাজমুল আহাসানের অবসর গ্রহণের তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore