Thursday 19 November, 2026
For Advertisement
সব বাসস্ট্যান্ডে গণপরিবহনের ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ
24 January, 2022 5:37:00
সড়ক পরিবহন আইনের নিয়ম অনুযায়ী সারাদেশে বাস-মিনিবাসের স্ট্যান্ডে ও দৃশ্যমান জনসমাগম স্থলে গণপরিবহনের ভাড়ার তালিকা টাঙানো ও ইলেকট্রনিক বিলবোর্ডে সে তালিকা প্রদর্শনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাস-মিনিবাসসহ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যেকর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) আগামী এক মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দেকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী মো. আবু তালেব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore