Thursday 19 November, 2026
For Advertisement
ভার্চ্যুয়াল শুনানিতে বিচারপতি-আইনজীবীদের গাউন পরা বাধ্যতামূলক নয়
20 January, 2022 6:44:02
করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ভার্চ্যুয়ালি মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরা বাধ্যবাধকতা নেই বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির আদেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন।
আইনজীবীরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানী পরিধান করবেন। উপরোক্ত উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore