Monday 5 October, 2026
For Advertisement
অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত
17 January, 2022 4:57:28
প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। সুস্থতা কামনায় তিনি সবার দোয়া চেয়েছেন।
সোমবার অ্যাটর্নি জেনারেল নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, গতকাল রবিবার করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।
২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। ২০১৯-২০২০ মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore