Thursday 19 November, 2026
For Advertisement
নারায়ণগঞ্জে ককশিটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
12 January, 2022 12:33:38
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, ককশিটগুলো নারায়ণগঞ্জ এলাকায় ব্যবহার করা করোনা টিকার খালি বাক্স। প্রথমে ককশিটে আগুন লাগে। পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন বিদ্যুতের তারে লাগে। আগুনের তীব্রতা বাড়লে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা দ্রুত নিরাপদে সরে পড়েন।
কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore