Thursday 19 November, 2026

For Advertisement

২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

10 December, 2021 11:30:30

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত এক মাসে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৮০টি বাস সিএনজি চালিত ও এক হাজার ৩২৮টি বাস ডিজেল চালিত। গত ৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত এ অভিযান চলে। বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অপরাধে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। ৫ জন বাস চালককে বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়ায় কারাদন্ড দেয়া হয়েছে। বিআরটিএর ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদন অনুযায়ী একই অপরাধ পুনরায় সংগঠিত করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করা হয়েছে।

এই তালিকা সবচেয়ে বেশি নিয়ম ভেঙেছে বসুমতি-১৬ বার, রাইদা ১৩ বার, পরিস্থান-১১বার, এমএম লাভলী ও অনাবিল ১০ বার, আলিফ ৯ বার, লাব্বাইক ৮বার, তুরাগ, বলাকা ও স্বাধীন ৭ বার, প্রজাপতি, রজনীগন্ধা ও শিকড় ৬ বার, আকাশ আজমেরী, মনজিল, প্রভাতি ও বনশ্রী ৫ বার, আসমানী প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি লিংক, রাজধানী গুলিস্তান-গাজীপুর পরিবহন, ভিআইপি বাস ৩ বার করে অপরাধ করেছে। বারবার অপরাধকারী এই বাস কোম্পানিগুলোর রুট পারমিট বাতিলের সুপারিসসহ আইনগত ব্যবস্থা নিতে রিজিওন্যাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore