Friday 2 October, 2026

For Advertisement

যুদ্ধাপরাধ: বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

24 November, 2021 12:33:44

একাত্তরে হত্যা ও লুণ্ঠনসহ যুদ্ধাপরাধের দায়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। পলাতক এই বিএনপি নেতা বগুড়া-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটকসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ রয়েছে।

তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore