Thursday 1 October, 2026

For Advertisement

ডেপুটি অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত

29 March, 2021 12:30:23

করোনায় আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ. কে. এম. আমিন উদ্দিন (মানিক)।

করোনা পজিটিভ রেজাল্ট আসার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রিপোর্ট আসার পর চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন এবং অন্যান্য নিয়ম মেনে চলছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এ. কে. এম. আমিন উদ্দিন (মানিক) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য। ঢাকা বার অ্যাসোসিয়েশন সমিতির ২০১১-২০১২ সালের কার্যকরী কমিটির নির্বাচিত সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore