For Advertisement
নবাবগঞ্জের ভাইস চেয়ারম্যান পাভেলের বরখাস্তের আদেশ হাইকোর্টে বহাল
ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেলকে পদ থেকে বরখাস্তের আদেশ বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
জানা যায়, অস্ত্র মামলায় দণ্ডিত হওয়ার পরেও নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় গত ৪ এপ্রিল নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেল। রিটের প্রাথমিক শুনানি করে হাইকোর্ট রুল জারি করেন। বৃহস্পতিবার সেই রুল খারিজ করে দিয়ে এ রায় ঘোষণা করেন আদালত।
আজ আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শওকত ওসমান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আল আমিন সরকার। বিবাদী স্থানীয় বাসিন্দা মনসুর আলীর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
মামালার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তাবির হোসেন পাভেল। কিন্তু নির্বাচনে দাখিলকৃত হলফনামায় ফৌজদারি মামলার ক্রমিকে প্রযোজ্য নয় মর্মে তথ্য দেন। অথচ ২০১৮ সালে তাবির হোসেনকে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই বিষয়ে অভিযোগ দেন স্থানীয় ভোটার মনসুর আলী। ওই অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে স্থানীয় সরকার বিভাগ তাবির হোসেনকে ভাইস চেয়ারম্যান পদ থেকে ৪ এপ্রিল বরখাস্ত করা হয়। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পাভেল। তখন হাইকোর্ট রুল জারি করে প্রজ্ঞাপন স্থগিত করেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore