Thursday 19 November, 2026

For Advertisement

ফের পেছালো তিন্নি হত্যা মামলার রায়

15 November, 2021 5:21:29

রায় হয়নি মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার। বরং রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী বছর ৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ করা হবে।

সোমবার (১৫ নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিল। সকাল সাড়ে ১১টার দিকে রায়ের জন্য নথি উপস্থাপন হলে মামলার রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ভোলা নাথ দত্ত জানান, তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিম আদালতে উপস্থিত হয়েছেন। তারা রায় হবে জানতেন না। পত্রিকায় দেখে এসেছেন। এর আগে বাবার আংশিক সাক্ষী হয়েছিল। আর চাচার সাক্ষী হয়নি। তারা পুনোরায় সাক্ষ্য দিতে চান। ফলে রায় থেকে উত্তোলনের জন্য আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে দুজনের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছর ৫ জানুয়ারি ধার্য করেছেন।

এদিকে, সোমবার আদালতে সাক্ষী দিতে হাজির হয়েছিলেন মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির বাবা ও চাচা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore