Sunday 25 October, 2026

For Advertisement

যুদ্ধাপরাধ: সাবেক সাংসদ মোমিন তালুকদারের রায় যেকোনো দিন

2 November, 2021 10:20:55

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বগুড়া-৩ আসনে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে যেকোনো দিন (সিএভি) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রবিবার এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

সোমবার প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, এই আসামি পলাতক রয়েছেন। গতকাল শুনানি শেষে তার রায় ঘোষণার জন্য সিএভি রেখেছেন।

আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়।

এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

দেশ স্বাধীনের সাত বছর পর ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আবদুল মোমিন। পরে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি হন। বিগত চার দলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পান তিনি। ২০০১ ও ২০০৮ সালে দুইবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোমিন তালুকদার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore