Thursday 1 October, 2026

For Advertisement

বিচারপতি-বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরতে হবে

28 October, 2021 8:58:49

এখন থেকে যেকোনো মামলার শুনানির সময় বিচারপতি-বিচারক ও আইনজীবীদেরকে কালো কোট ও গাউন পরতে হবে। শারীরিক উপস্থিতি/ভার্চুয়াল যেভাবেই আদালত বসুক না কেন, আগামী ৩১ অক্টোবর থেকে পোশাক সংক্রান্ত এ রীতি অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে ও ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট ও গাউন পরিধান করবেন।

‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানি এবং গাউন পরিধান করবেন’ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিচারিক আদালতের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের বিচারক ও আইনজীবীরা মামলা পরিচালনার সময় ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই এবং কালো/শেরওয়ানি এবং গাউন পরিধান করবেন।

বিশ্বব্যাপি করোনা পরিস্থিতে গত ৩০ মার্চ থেকে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই বলে সিদ্ধান্ত দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore