Friday 2 October, 2026
For Advertisement
মেয়র আতিকের বিরুদ্ধে মামলা খারিজ
20 October, 2021 10:30:15
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। মামলা নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় মামলাটি খারিজ করে দেন আদালত।
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেছিলেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম।
মামলার অভিযোগে বলা হয়, বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করা হয়েছে। মেয়র আতিকুল ইসলামের হুকুমে ও সহযোগিতায় বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তার পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতিপ্রদর্শন এবং মানহানিকর তথ্য প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় অপরাধ করেছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore