Thursday 19 November, 2026

For Advertisement

কনক সারোয়ারের বোন পাঁচ দিনের রিমান্ডে

6 October, 2021 6:32:53

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকাকে তিন দিন এবং মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত মাদক মামলায় দুই দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) বদরুল মিল্লাত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিন এবং মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রাকার বিরুদ্ধে মামলা দুটি করা হয়।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট এ.এফ.এম রিজাউর রহমান রুমেল, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট সাজ্জাদুল হক সিহাব ও এ্যাডভোকেট এপিপি শহিদ উদ্দিন।

নুসরাত শাহরিন রাকা যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, পাসপোর্ট ও ভয়ংকর মাদক আইস উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তার রাকার বরাতে র‌্যাব জানায়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore