For Advertisement
মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জশিট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাকি দুজন হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম ও কবির হোসেন।
সোমবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে এই চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে (সোমবার) আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেপ্তার করে র্যাব-১। এ সময় তার বাসা থেকে বিদেশি মদের খালি বোতল, বোতলভর্তি মদ, ইয়াবা, আইস ও এলএসডি জব্দ করা হয়। পরে বনানী থানায় র্যাব-১ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
গ্রেপ্তার হওয়ার পর পরীমনিকে তিন বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারের ২৬ দিন পর গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পান পরীমনি।
চলতি বছরের ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেন পরীমনি। এরপর ওই ঘটনায় তিনি মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। পরীমনির করা ওই মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারেও ছিলেন নাসির উদ্দিন। সেই মামলায়ও সম্প্রতি তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore