Thursday 19 November, 2026
For Advertisement
আদালত চত্বরে হামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড
3 October, 2021 12:30:50
২০০৫ সালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে।
রায়ে পলাতক জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে ৩ অক্টোবর রায়ের দিন নির্ধারণ করেন আদালত।
প্রসঙ্গত ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore