Thursday 19 November, 2026
For Advertisement
পরীমনির জামিন হবে কিনা, জানা যাবে বুধবার
16 August, 2021 9:27:58
রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করা হয়েছে।
সোমবার ঢাকার মুখ্য মহানগন হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।
আদালত আগামী বুধবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানান, আমরা পরীমনির জামিন শুনানি করতে চেয়ে বিশেষ আবেদন করি। আদালত জামিন শুনানি না দিয়ে আগামী ১৮ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র্যাব। ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore