For Advertisement
পরীমণির সহযোগী জিমি ৩ দিনের রিমান্ডে
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে করা মাদক মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় জিমিকে। এরপর তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুক্রবার (৬ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বনানী থেকে জিমিকে আটক করে। এরপর বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
এর আগে ৪ আগস্ট সন্ধ্যায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। অভিযানে পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। আটকের পর তাকে নেওয়া হয় র্যাবের সদর দফতরে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore