Thursday 19 November, 2026

For Advertisement

মাদক মামলায় মডেল মৌ ও পিয়াসা রিমান্ডে

2 August, 2021 6:04:52

রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সিসাসহ গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌ ও ফারিয়া মাহাবুব পিয়াসা তিন করে দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার এই দুই মডেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় মৌকে ১০ দিন ও গুলশান থানায় দায়ের করা মাদক মামলায় পিয়াসার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পিয়াসার দেওয়া তথ্যে মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় ডিবি পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে গুলশান থানায় পিয়াসার বিরুদ্ধে এবং মোহাম্মদপুর থানায় মৌয়ের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা করে পুলিশ। পরে তাদের আদালতে তোলা হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore