Thursday 19 November, 2026

For Advertisement

করোনায় চলে গেলেন আইনজীবী কানিজ রেহনুমা

14 July, 2021 12:36:31

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির নেত্রী কানিজ রেহনুমা ভাষা।

বুধবার ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কানিজ রেহনুমার সহকর্মী সুবীর নন্দী দাস এবং ঢাকাস্থ সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কানিজ রেহনুমা অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি শাহানা রাব্বানীর মেয়ে। তার স্বামীর নাম খন্দকার মুদাচ্ছির বিন আলী। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র জানান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাবেক সংসদ সদস্য শাহানা আপার কন্যা রেহনুমার আকস্মিক এই মৃত্যুতে আমি বাকরুদ্ধ। তার আত্মার শান্তি কামনা করছি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore