ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

দেশে করোনায় আজ মৃত্যু নেই, শনাক্ত ১৩

29 June 2025, 10:40:25

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যু হয়নি।

রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন।

এছাড়া, ২০২০ সালের ৮ মার্চ থেকে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৪৮ জন শনাক্ত হয়েছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: