Tuesday 10 March, 2026

For Advertisement

শাকিল খানের বিরুদ্ধে নায়িকা জনার অভিযোগ

5 March, 2022 7:34:36

ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত নায়িকা জনা। প্রায় ৪০টির মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০০২ সালে ‘হৃদয়ের বাঁশী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে জনার। এই সিনেমায় প্রথম নায়ক হিসেবে পান শাকিল খানকে। সে বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু এই দম্পতির সংসার টেকেনি।

পরের বছরই (২০০৩) বিচ্ছেদের পথে হাঁটেন শাকিল-জনা। সাবেক এই দম্পতির আরিয়ান খান নামে এক পুত্রসন্তান রয়েছে।

চলচ্চিত্রকে বিদায় জানিয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন জনা। বর্তমানে জনা ঢাকায় এসে সাবেক স্বামী চিত্রনায়ক শাকিল খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

জনার অভিযোগ শাকিল খান তার সন্তানের দায়িত্ব নেননি। জনা জানান, ২০০৩ থেকে আরিয়ান আমার সঙ্গে আছে। ওর বয়স এখন ১৮।

শাকিল খান বাচ্চার খবর নেন কিনা এমন প্রশ্নের জবাবে জনা বলেন, ‘প্রতিবেশীদের মতো মাঝেমধ্যে খবর নেয়। যেমন তার যখন বিয়ে হয়নি তখন সে রেগুলার আসতো। ওর বয়স সাত-আট বছর তখন প্রতিবার ঈদে ওকে (আরিয়ান) নিয়ে শপিংয়ে যেত। এরপর ২০১৮ সালেও এসেছিল। তখন ও বাবাকে ঠিকমত চেনেও না। ও যেতে চায়নি। তারপরে মা জোর করে পাঠিয়েছেন।’সামনে আরিয়ান আমেরিকার সিটিজেন হয়ে যাবে। তখন ওর নাম বদলে হোসাইন হয়ে যাবে বলেও জানান জনা।

অন্যদিকে শাকিল খান চলচ্চিত্র ছেড়ে দ্বিতীয় বিয়ে করেন এবং তার স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে আছেন। চলচ্চিত্রে অভিনয় না করলেও সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে তাকে দেখা যায়। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে হেরে গেছেন তিনি। তবে নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছেন এ অভিনেতা।

অন্যদিকে জনা ২০০৯ সালে জুবায়ের হোসেইনের সঙ্গে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। জনা শাকিল খান ছাড়াও মান্না, আমিন খান থেকে শুরু করে অনেকের সঙ্গেই জুটি বেঁধেছেন। ৪০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন এই নায়িকা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore