- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
বড় পর্দায় এবার একসঙ্গে আসছেন শাহরুখ-সঞ্জয়
এই প্রথম একসঙ্গে আসছেন শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। সিনেমা জগতে এ দুজনের জনপ্রিয়তা প্রায় পাহাড় সমান। তবে বলিউডের কোনও ছবিতে তাদের একসঙ্গে সেভাবে দেখা যায়নি। ‘রা.ওয়ান’ আর ‘ওম শান্তি ওম’ ছবিতে অল্পক্ষণের জন্যই একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ-সঞ্জয়কে।
তবে এবার এই দুই বলি তারকার ভক্তদের জন্য সুখবর। খুব শীঘ্রই বড় ব্যানারের ‘রাখী’ ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। একাধিক ভাষায় তৈরি হবে এই ছবি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ‘জিরো’র পর আপাতত ‘পাঠান’ ছবির হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন কিং খান। যশরাজ ফিল্মসের ব্যানারে ২০২২ মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে সঞ্জয় দত্তকে দেখা যাবে কেজিএফ-২ এবং শামসেরা ছবিতে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: