Tuesday 22 September, 2026

For Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

12 June, 2021 1:20:19

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আজ শেষ হয়। এরপর নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

করোনা মহামারির কারণে সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

আর গত ৫ এপ্রিল থেকে লকডাউন তথা মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধি-নিষেধ আরোপ করা হয়। তা ৩০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ২৪ মে থেকে গণপরিবহন চালু করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore