For Advertisement
এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের সুবিধার্থে অপেক্ষমান শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকেরা দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। তবে অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য নির্ধারিত কোনো শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য না থাকায় অনেক স্থানে অতিরিক্ত ভিড়, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য কেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমান শেড এবং বসার জন্য প্রয়োজনীয় চেয়ার স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। পাশাপাশি কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore